খাগড়াছড়ি_জেলা_ছাত্রসেনার_কাউন্সিল_সম্পন্নঃ
নূর নবী সভাপতি,আবু ইরফান সাধারণ সম্পাদক ও মহিউদ্দীন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
-------------------------------------------------
প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি ছাত্রসেনা একটি আদর্শিক পাঠশালা-
ছাত্রনেতা ফরিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা খাগড়াছড়ি জেলা শাখার কাউন্সিল-২০১৮ আজ ২৩ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৯ টায় খাগড়াছড়ি মুহাম্মদপুর শালবনস্থ আল-আমীন বারীয়া খানকা শরীফে মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনু্ষ্ঠিত অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন, খাগড়াছড়ি জেলা ছাত্রসেনার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মাওলানা আবু তাহের আনসারী। প্রধান অতিথি ছিলেন, ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জমা'আত খাগড়াছড়ি জেলার সদস্য সচিব এডভোকেট আখতার উদ্দিন মামুন। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা খাগড়াছড়ি জেলা সভাপতি যুবনেতা কাজী মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম। ছাত্রনেতা মুহাম্মদ আবু এরফান আনসারীর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য দেন, খাগড়াছড়ি জেলা যুবসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদুল আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, দপ্তর সম্পাদক ডাঃ এম. এম. হাসান, মানবসম্পদ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন প্রমুখ।
প্রধান অতিথি ফরিদুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শুধু একটি অহিংস ছাত্রসংগঠন নয়; বরং প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি একটি আদর্শিক পাঠশালা। তাই সপ্ত মূলনীতি ও পঞ্চ কর্মসূচীর আলোকে ছাত্রসেনার কর্মীদের চারটি স্তরে (সমর্থক, অনুগামী, সহগামী ও সভ্য) নির্দিষ্ট সিলেবাস শেষ করে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হয়। তাই ছাত্রসেনার নেতাকর্মীদের লেখাপড়ার প্রতি অধিক গুরুত্ব দিতে হয়। তিনি দেশের প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র বার বার ফাঁস হওয়ার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রশ্ন ফাঁসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করা হচ্ছে। প্রশ্ন ফাঁস রোধে সরকারের কার্যক্রম ও উদ্যোগে যথার্থ নয়। এ ব্যাপারে সময়োপযোগী ও বাস্তবসম্মত অত্যাধুনিক পদক্ষেপ নিতে হবে।
বক্তারা বলেন, ১৯৮০ সাল থেকে বর্তমান পর্যন্ত ছাত্রসেনার ইতিহাস কলঙ্কমুক্ত আদর্শিক সংগ্রামের ইতিহাস। প্রতিষ্ঠাকাল থেকে এ সংগঠন ছাত্রদের অধিকার অাদায়ের পাশাপাশি ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জমা'আত মতাদর্শ প্রচার-প্রসারের মাধ্যমে সূফিবাদি অহিংস আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপি কাজ করে যাচ্ছে।
পরে কাউন্সিল অধিবেশনে মুহাম্মদ নূর নবীকে সভাপতি, মুহাম্মদ ওমর ফারুককে সহ-সভাপতি, মুহাম্মদ আবু এরফান আনসারীকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সহ-সাধারণ সম্পাদক ও মুহাম্মদ মহিউদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট ২০১৮-১৯ কার্যকরি পরিষদ গঠন করা হয়।

No comments:
Post a Comment